মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:০০:২৪
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

চাটমোহরে বর্ণাঢ্য র্যালিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৪
শেয়ার: mail
চাটমোহরে বর্ণাঢ্য র্যালিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার চাটমোহরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিকেলে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জাতীয় ও দলীয় পতাকা এবং বাদ্যযন্ত্রের তালে তালে বিপুলসংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।

চাটমোহর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাংগঠনিক সম্পাদক শেখ জিয়াউল হক সিন্টু, হরিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক লিটন বিশ্বাস, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্তাজ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল সরকার, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং বিএনপি নেতা আব্দুল কুদ্দুস আলো।

আলোচনা সভায় বক্তারা বিএনপির গৌরবময় ইতিহাস, আন্দোলন-সংগ্রাম এবং দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় দলের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন। বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার সুরক্ষায় আপসহীন লড়াই করে আসছে। আগামী দিনেও দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান তারা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে বর্ণাঢ্য র্যালিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিস্তারিত কমেন্টে