মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:১৫:৩৭

সুন্দরবনের ৪ বাহিনীর প্রধানসহ ৫২ জলদস্যুর আনুষ্ঠানিক আত্মসমর্পণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৯
শেয়ার: mail
সুন্দরবনের ৪ বাহিনীর প্রধানসহ ৫২ জলদস্যুর আনুষ্ঠানিক আত্মসমর্পণ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সুন্দরবনের চারটি সক্রিয় জলদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ জন সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) র‍্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জলদস্যুদের এই আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব-৬-এর গণমাধ্যম শাখা সূত্রে জানা গেছে, সুন্দরবনকে জলদস্যুমুক্ত ও নিরাপদ করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এসব বাহিনীর সদস্যরা স্বাভাবিক জীবনে ফেরার লক্ষ্যে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারী ৫২ জন দস্যুর মধ্যে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ১৬ জন, ‘দুলাভাই’ ও ‘আফজাল’ বাহিনীর যৌথ ১৫ জন, ‘আনারুল’ বাহিনীর ১৩ জন এবং ‘আফতাব’ বাহিনীর ৮ জন সদস্য রয়েছেন।

র‍্যাব জানিয়েছে, সুন্দরবন উপকূলীয় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জেলে ও বাওয়ালিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং পুরো অঞ্চলকে স্থায়ীভাবে দস্যুমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সুন্দরবনের ৪ বাহিনীর প্রধানসহ ৫২ জলদস্যুর আনুষ্ঠানিক আত্মসমর্পণ

বিস্তারিত কমেন্টে