মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৫৮:৩৪

সিএমপিতে সোয়াট সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

সোহাগ আরেফিন
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১০
শেয়ার: mail
সিএমপিতে সোয়াট সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগের উদ্যোগে প্রাথমিকভাবে নির্বাচিত সোয়াট (SWAT) সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) এ প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

বিশেষায়িত দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রাথমিকভাবে নির্বাচিত সোয়াট সদস্যদের পেশাগত দক্ষতা, শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি কমিশনার প্রশিক্ষণার্থীদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, যুগোপযোগী ও কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সদস্য হিসেবে নিজেদের গড়ে তুলে জননিরাপত্তা রক্ষা ও যেকোনো বিশেষ পরিস্থিতি মোকাবিলায় দায়িত্ব পালনে সক্ষম হতে হবে। এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারী সদস্যরা বিশেষায়িত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় কৌশলগত জ্ঞান ও সক্ষমতা অর্জন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সিএমপিতে সোয়াট সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

বিস্তারিত কমেন্টে