সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:১২:২৪

শাহরাস্তিতে স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইউএনওর

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ২:৩৫
শেয়ার: mail
শাহরাস্তিতে স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইউএনওর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কোনো শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।

রবিবার (৩০ আগস্ট) শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এ নির্দেশনা দেন।

ইউএনও মনিরা খাতুন বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তুলতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করা অত্যন্ত জরুরি। কোনো শিক্ষার্থী যেন মোবাইল ফোন নিয়ে ক্লাসে বা ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

সভায় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাকসুদ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মো. সাজ্জাদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু নাছের শাকিল এবং শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মো. মইনুল ইসলাম কাজল।

এ ছাড়া ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, আব্দুর রাজ্জাক, মোশারফ হোসেন ও রুহুল আমিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা সভায় অংশ নেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

শাহরাস্তিতে স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইউএনওর

বিস্তারিত কমেন্টে