সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:২২:১৮

পাবিপ্রবিতে সিএসই বিভাগের বিদায় অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

মো. মেহেদী হাসান মুন্না, পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:২৭
শেয়ার: mail
পাবিপ্রবিতে সিএসই বিভাগের বিদায় অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ‘বিদায় অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৬’ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক নিতুন কুমার প্রদ্দার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। এ ছাড়া ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসাইন, সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল রহিমসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিদায় অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি, গবেষণা ও উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করতে প্রোগ্রামিং, সাইবার সিকিউরিটি ও আইডিয়া প্রেজেন্টেশন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, ‘তোমরা শুধু চাকরির স্বপ্ন দেখবে না, নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং পরবর্তী প্রজন্মের জন্য সুযোগ তৈরি করবে। প্রযুক্তি শুধু ব্যবহার না করে প্রযুক্তির নতুন নতুন সমাধান তৈরি করতে হবে। মানুষের বাস্তব সমস্যার সমাধানে প্রয়োজনীয় সফটওয়্যার ও প্রযুক্তিগত উদ্ভাবন তোমরাই তৈরি করবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য আরও বলেন, ‘সবসময় বড় স্বপ্ন দেখতে হবে এবং তা পূরণের জন্য নিরলস চেষ্টা চালিয়ে যেতে হবে। কোনো পরিস্থিতিতেই হাল ছেড়ে দেওয়া যাবে না। তোমাদের মেধা, জ্ঞান ও সততা দিয়ে সমাজ, দেশ ও বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তোমাদের রয়েছে। তোমরাই আগামী দিনের প্রযুক্তিনির্ভর বাংলাদেশ ও আমাদের ভবিষ্যৎ।’

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পাবিপ্রবিতে সিএসই বিভাগের বিদায় অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে