মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ | ১৮ কার্তিক, ১৪৩৩ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:৪০:৩৮
শিরোনাম
● বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা ● মণিরামপুর সেন্ট্রাল হাসপাতালে অনিয়মের অভিযোগ, ম্যানেজারের পদত্যাগ ● লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ● প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘মুরাসু’, মোংলা বন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দূরে ● হারিয়ে গেছে এনআইডি? ঘরে বসেই অনলাইনে পুনরায় সংগ্রহের আবেদন ● মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কমিটি পুনর্গঠনের নির্দেশ ● মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে সংঘর্ষ-ভাঙচুর, ৫ মামলায় আসামি সাড়ে ১০ হাজার ● শ্রমিক বিক্ষোভের জেরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ● পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শাস্তি পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী ● নাটোরে ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি ● বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা ● মণিরামপুর সেন্ট্রাল হাসপাতালে অনিয়মের অভিযোগ, ম্যানেজারের পদত্যাগ ● লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ● প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘মুরাসু’, মোংলা বন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দূরে ● হারিয়ে গেছে এনআইডি? ঘরে বসেই অনলাইনে পুনরায় সংগ্রহের আবেদন ● মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কমিটি পুনর্গঠনের নির্দেশ ● মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে সংঘর্ষ-ভাঙচুর, ৫ মামলায় আসামি সাড়ে ১০ হাজার ● শ্রমিক বিক্ষোভের জেরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ● পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শাস্তি পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী ● নাটোরে ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি

গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে আকস্মিক বন্যা, নিখোঁজ অন্তত ১৫

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:৩০
শেয়ার: mail
গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে আকস্মিক বন্যা, নিখোঁজ অন্তত ১৫

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় রোববার (৩০ আগস্ট) বিকেলে পার্ক কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, অ্যারিজোনার ব্রাইট অ্যাঞ্জেল ক্রিক এলাকায় যারা হাইকিং বা ব্যাকপ্যাকিং করছিলেন, তাদের তথ্য চাওয়া হচ্ছে। পাশাপাশি ফ্যান্টম র‍্যাঞ্চ বা ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ডে অবস্থানের পরিকল্পনা থাকা ক্যাম্পারদের খোঁজও নেওয়া হচ্ছে।

এ ছাড়া নর্থ কাইবাব ট্রেইল এলাকায় আটকে পড়া পর্যটকদের সন্ধানে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে রোববার সকালের দিকে নিখোঁজের সংখ্যা অন্তত ২০ জন বলে জানানো হয়েছিল। সকাল পর্যন্ত ফ্যান্টম র‍্যাঞ্চ ও লোয়ার নর্থ কাইবাব ট্রেইল এলাকা থেকে ৬২ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্যান্টম র‍্যাঞ্চ ও কটনউড ক্যাম্পগ্রাউন্ড থেকেও অন্যান্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রাইট অ্যাঞ্জেল ক্রিক সংলগ্ন পদচারী সেতুগুলো ধসে পড়ায় খালের ওপর দিয়ে হাইকারদের চলাচলের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পাশাপাশি ক্ষয়ক্ষতি পর্যালোচনার অংশ হিসেবে কলোরাডো নদীর নির্দিষ্ট কিছু সেতুও বন্ধ রাখা হয়েছে।

ন্যাশনাল পার্ক সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, আকস্মিক এই বন্যার ফলে ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন অঞ্চলের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। পার্কের কর্মীরা ক্ষতিগ্রস্ত ট্রেইল, সেতু, ইউটিলিটি পরিষেবা, স্থাপনা ও অন্যান্য অবকাঠামো পর্যালোচনা করছেন।

এদিকে পানিতে ভেসে আসা ধ্বংসাবশেষের কারণে কলোরাডো নদীতে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

(সূত্র: এনবিসি নিউজ)

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে আকস্মিক বন্যা, নিখোঁজ অন্তত ১৫

বিস্তারিত কমেন্টে