রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৫:২৯

মণিরামপুরে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের এপিএস গাজী আসাদ গ্রেপ্তার

মো. মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৪:২৫
শেয়ার: mail
মণিরামপুরে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের এপিএস গাজী আসাদ গ্রেপ্তার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের মণিরামপুর উপজেলায় সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) গাজী আসাদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল শনিবার (২৯ আগস্ট) রাতে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার এলাকায় অবস্থিত শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত গাজী আসাদ মণিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের বাহিরঘরিয়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা যুবলীগের সদস্য এবং দীর্ঘদিন স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রাজগঞ্জ বাজার থেকে গাজী আসাদকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে যশোর সদর থানায় মামলা রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মণিরামপুরে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের এপিএস গাজী আসাদ গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে