রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:১৭:৩৯

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল, নতুন তারিখ ২৯ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৩:২৮
শেয়ার: mail
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল, নতুন তারিখ ২৯ সেপ্টেম্বর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু থেকে রূপ নেওয়া হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। আজ রোববার (৩০ আগস্ট) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তা জমা দিতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালতের কাছে সময়ের আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের প্রসিকিউশন পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রায় তিন দশক পর গত বছরের অক্টোবরে আদালতের আদেশে সালমান শাহর অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন—সালমান শাহর স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লিও, চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডন, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।

এর আগে গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামলার অন্যতম অভিযুক্ত খলনায়ক আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরবর্তীতে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। সর্বশেষ গত ২৭ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর দীর্ঘ তদন্ত প্রক্রিয়া চললেও প্রায় তিন দশক ধরে ঘটনাটি অপমৃত্যু মামলা হিসেবেই চলছিল। তবে শুরু থেকেই সালমান শাহর পরিবার ও তার মা নীলা চৌধুরী দাবি করে আসছিলেন, এটি আত্মহত্যা নয় বরং সুপরিকল্পিত হত্যাকাণ্ড।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল, নতুন তারিখ ২৯ সেপ্টেম্বর

বিস্তারিত কমেন্টে