সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১১:৩৮

চিকিৎসা শেষে আগামী বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ২:৫৯
শেয়ার: mail
চিকিৎসা শেষে আগামী বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দীর্ঘ চিকিৎসা শেষে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস। ওই দিন রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, দীর্ঘ সময় ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় উন্নত চিকিৎসা নিয়েছেন মির্জা আব্বাস। বর্তমানে চিকিৎসায় তিনি অনেকটাই সুস্থ। চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শক্রমেই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ পবিত্র রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। এতদিন তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

এদিকে বিদেশে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই গত ১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চিকিৎসা শেষে আগামী বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

বিস্তারিত কমেন্টে