রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:১৪:৫২
শিরোনাম
● ​মাধবপুরে আদালতের নির্দেশ অমান্য করে জবরদখলের চেষ্টা, চলছে ঘর নির্মাণ ● শিশু শিক্ষার্থীকে চুমু দেওয়ার ঘটনা ঘিরে বিতর্ক, প্রশ্ন তুললেন মুফতি মোজাম্মেল হক মাছুমি ● রাঙ্গুনিয়ায় উত্তর যুবসেনার ৭ ইউনিয়ন শাখার অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ● মার্কিন জাহাজ এলেই হামলা, পারস্য উপসাগরে হুঁশিয়ারি ইরানের ● তিন দিন পর ফের চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ● সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মরদেহ নিয়ে দিনভর উত্তেজনা, গভীর রাতে দাফন ● দেশে স্বর্ণের দামে বড় পতন ● পরীমনির জন্মদিনে মেঘনা আলমের শুভেচ্ছা ● বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ বন্দরে ১ নম্বর সতর্কসংকেত ● দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ৬ প্রশ্ন ঢাকার ● ​মাধবপুরে আদালতের নির্দেশ অমান্য করে জবরদখলের চেষ্টা, চলছে ঘর নির্মাণ ● শিশু শিক্ষার্থীকে চুমু দেওয়ার ঘটনা ঘিরে বিতর্ক, প্রশ্ন তুললেন মুফতি মোজাম্মেল হক মাছুমি ● রাঙ্গুনিয়ায় উত্তর যুবসেনার ৭ ইউনিয়ন শাখার অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ● মার্কিন জাহাজ এলেই হামলা, পারস্য উপসাগরে হুঁশিয়ারি ইরানের ● তিন দিন পর ফের চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ● সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মরদেহ নিয়ে দিনভর উত্তেজনা, গভীর রাতে দাফন ● দেশে স্বর্ণের দামে বড় পতন ● পরীমনির জন্মদিনে মেঘনা আলমের শুভেচ্ছা ● বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ বন্দরে ১ নম্বর সতর্কসংকেত ● দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ৬ প্রশ্ন ঢাকার

চুক্তি হলেও ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১২:৩০
শেয়ার: mail
চুক্তি হলেও ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের

ইরান যদি তাদের পারমাণবিক কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করে, তবে তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছালেও ইসরায়েল আবারও ইরানে হামলা চালাবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী এলি কোহেন।

আল জাজিরার বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ইয়েনেট’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকারে এলি কোহেন বলেন, “ইরান যদি কোনো ভুল করে তাদের পারমাণবিক কর্মসূচি বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় সক্রিয় করার চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো চুক্তি হলেও আমরা সেখানে পুনরায় হামলা চালাতে সম্পূর্ণ প্রস্তুত থাকব।”

তিনি দাবি করেন, ইসরায়েল সামরিক অভিযান না চালালে ইরান ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত। তাঁর ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে, যৌথ অভিযানের কারণে ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত দুই থেকে চার বছর পিছিয়ে গেছে।

ইসরায়েলের সক্ষমতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, “আমরা ইতোমধ্যে আমাদের সামরিক সক্ষমতার স্পষ্ট প্রমাণ দিয়েছি।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চুক্তি হলেও ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের

বিস্তারিত কমেন্টে