রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:২৩:৫৪
শিরোনাম
● রোববারের একনেক সভা স্থগিত ● ৯ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু ● চাটমোহরের ইউএনও ও এসিল্যান্ডকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা ● যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, মামলার নির্দেশ ● জবিতে সমাবর্তন ফি ২ হাজার টাকা বাড়ল, ক্ষোভ শিক্ষার্থীদের ● রুহিয়ায় প্যাশন ফ্রুট চাষে চমক সেনাসদস্য রিমুনের ● ​মাধবপুরে আদালতের নির্দেশ অমান্য করে জবরদখলের চেষ্টা, চলছে ঘর নির্মাণ ● শিশু শিক্ষার্থীকে চুমু দেওয়ার ঘটনা ঘিরে বিতর্ক, প্রশ্ন তুললেন মুফতি মোজাম্মেল হক মাছুমি ● রাঙ্গুনিয়ায় উত্তর যুবসেনার ৭ ইউনিয়ন শাখার অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ● মার্কিন জাহাজ এলেই হামলা, পারস্য উপসাগরে হুঁশিয়ারি ইরানের ● রোববারের একনেক সভা স্থগিত ● ৯ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু ● চাটমোহরের ইউএনও ও এসিল্যান্ডকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা ● যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, মামলার নির্দেশ ● জবিতে সমাবর্তন ফি ২ হাজার টাকা বাড়ল, ক্ষোভ শিক্ষার্থীদের ● রুহিয়ায় প্যাশন ফ্রুট চাষে চমক সেনাসদস্য রিমুনের ● ​মাধবপুরে আদালতের নির্দেশ অমান্য করে জবরদখলের চেষ্টা, চলছে ঘর নির্মাণ ● শিশু শিক্ষার্থীকে চুমু দেওয়ার ঘটনা ঘিরে বিতর্ক, প্রশ্ন তুললেন মুফতি মোজাম্মেল হক মাছুমি ● রাঙ্গুনিয়ায় উত্তর যুবসেনার ৭ ইউনিয়ন শাখার অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ● মার্কিন জাহাজ এলেই হামলা, পারস্য উপসাগরে হুঁশিয়ারি ইরানের

তিন দিন পর ফের চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০:৫৬
শেয়ার: mail
তিন দিন পর ফের চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু করা হয়েছে। আজ রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি সচল হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, জরুরি নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার থেকে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল। ঝুঁকি বিশ্লেষণ শেষে এটি চালু করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও সমাধানে কাজ করছেন সংশ্লিষ্ট প্রযুক্তিবিদেরা। একই কারণে পিএইচপিভিত্তিক কয়েকটি ব্যাংকের ওয়েবসাইটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদন অনুযায়ী, পিএইচপির ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা পাসওয়ার্ড ছাড়াই দূর থেকে সার্ভারে অননুমোদিত নির্দেশনা কার্যকর করতে পারে। এতে সার্ভারের ফাইল, ডেটাবেজ ও গুরুত্বপূর্ণ তথ্য ঝুঁকিতে পড়তে পারে। এ কারণে ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও অনুরূপ সতর্কতামূলক ব্যবস্থা নেয়।

সরকারের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্কের আওতাধীন প্রায় ৩৬ হাজার ৫০০টি ওয়েবসাইট পিএইচপিতে তৈরি নয়। ফলে সেগুলো এই নির্দিষ্ট ত্রুটির সরাসরি ঝুঁকিতে পড়ার কথা নয়।

এদিকে বিজিডি ই-গভ সার্ট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পিএইচপির সংস্করণ যাচাই, নিরাপত্তা হালনাগাদ এবং প্রয়োজন হলে সার্ভারে প্রবেশাধিকার সীমিত করার পরামর্শ দিয়েছে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

তিন দিন পর ফের চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

বিস্তারিত কমেন্টে