রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৩৯:৪২

সৌরবিদ্যুৎ বাড়লে বছরে ৩ হাজার কোটি টাকার ভর্তুকি কমবে: অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১০:২৪
শেয়ার: mail
সৌরবিদ্যুৎ বাড়লে বছরে ৩ হাজার কোটি টাকার ভর্তুকি কমবে: অর্থ উপদেষ্টা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে পতিত আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের আমদানিনির্ভরতা, স্বজনপ্রীতি ও পৃষ্ঠপোষকতাভিত্তিক ব্যবস্থার কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। এই সংকট কাটাতে সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, গ্রাহকদের উৎপাদকে রূপান্তর এবং সরকারি ভর্তুকি কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

গতকাল রাজধানীর পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি অডিটোরিয়ামে সরকারের পঞ্চবার্ষিক অর্থনৈতিক কৌশল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অতীতের জ্বালানি নীতির সমালোচনা করে তিনি বলেন, পতিত সরকার যেহেতু আমদানিনির্ভর একটি ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিল, তাই জ্বালানি ও বিদ্যুৎ খাতে স্বজনতোষী এবং পৃষ্ঠপোষকতাবাহী একটি ব্যবস্থা তৈরি হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার সংকট উত্তরাধিকার হিসেবে পেয়েছে। তবে সেই অবস্থা থেকে সরকার এখন টেকসই জ্বালানি নিরাপত্তার দিকে এগিয়ে যাচ্ছে।

দুই গিগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথা জানিয়ে তিতুমীর বলেন, জ্বালানি ব্যবস্থাপনায় পরিবর্তন এনে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে চায় সরকার। এজন্য দুই গিগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে এ কাজে বাজেটে বরাদ্দ রাখা ২ হাজার কোটি টাকা ব্যবহারের রূপরেখা তৈরি করা হচ্ছে। সরকারের মূল পরিকল্পনা হলো, যিনি বর্তমানে বিদ্যুৎ গ্রাহক, তিনি কীভাবে উৎপাদকে পরিণত হতে পারেন তা নিশ্চিত করা। সৌরবিদ্যুতের বিস্তার ঘটলে বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকিও উল্লেখযোগ্য হারে কমবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, এক গিগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে যেতে পারলে বছরে প্রায় ৩ হাজার কোটি টাকার ভর্তুকি সাশ্রয় করা সম্ভব হতে পারে। সৌরবিদ্যুৎ খাতের সম্প্রসারণের ফলে নতুন কর্মসংস্থানও তৈরি হবে। পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠী বিদ্যুতের ভোক্তা থেকে উৎপাদকে রূপান্তরিত হলে তাদের স্বাবলম্বিতা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে।

তিতুমীর আরও উল্লেখ করেন, একদিকে যখন ভর্তুকির চাপ কমবে, অন্যদিকে গ্রামীণ মানুষের কাছে সৌরবিদ্যুৎ পৌঁছাবে, তখন তাদের নিজস্বতা তৈরি হবে এবং তারা উৎপাদকে পরিণত হবেন—যা অর্থনীতিতে একটি বড় ধরনের গুণগত পরিবর্তন আনবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সৌরবিদ্যুৎ বাড়লে বছরে ৩ হাজার কোটি টাকার ভর্তুকি কমবে: অর্থ উপদেষ্টা

বিস্তারিত কমেন্টে