বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:০৮:৪৫

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৩:২৩
শেয়ার: mail
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

এর আগে গত ২৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মজিবুর রহমান আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন। পরবর্তীতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিন ধার্য করেছিলেন।

আদালতে রিমান্ড আবেদনের পক্ষে তদন্ত কর্মকর্তা তিনটি প্রধান কারণ তুলে ধরেন। সিআইডির পক্ষ থেকে জানানো হয়, ডনকে পুলিশ হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হলে সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। এ ছাড়া দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন কীভাবে এবং কার প্ররোচনায় বিদেশে পালানোর চেষ্টা করছিলেন, সে বিষয়ে নিশ্চিত হতে তাঁকে রিমান্ডে নেওয়া জরুরি।

উল্লেখ্য, গত ৯ আগস্ট ভোরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে দেশত্যাগের চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন আশরাফুল হক ডন। ওই দিনই আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে ১২ আগস্ট পুনরায় আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। সেদিন ডনের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

বিস্তারিত কমেন্টে