বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০৬:৪৫

ব্যবসায়ী তাহসিন হত্যা মামলায় সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর আদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৪:২৩
শেয়ার: mail
ব্যবসায়ী তাহসিন হত্যা মামলায় সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর আদেশ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের ব্যবসায়ী আফতাব হোসেন তাহসিন হত্যা মামলায় আলোচিত আসামি মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তার এ আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, ডেভিড ইমনের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় মোট সাতটি মামলা রয়েছে। সেসব মামলায়ও পর্যায়ক্রমে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে।

আদালত সূত্র ও মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২১ অক্টোবর বিকেলে চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইট-বালু ব্যবসায়ী আফতাব হোসেন তাহসিন। এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন বিকেল সোয়া ৪টার দিকে তাহসিন বালু নামানোর কাজে সেখানে গেলে সন্ত্রাসী সাজ্জাদ হোসেন সহযোগীদের নিয়ে একটি মাইক্রোবাসে এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তাহসিনের বাবা মো. মুসা বাদী হয়ে সাজ্জাদ হোসেন ও মোবারক হোসেন ইমনসহ কয়েকজনকে আসামি করে চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।

এর আগে গত ২৯ জুলাই ভোরে নড়াইল-যশোর সড়কের ঝুমঝুম এলাকা থেকে তিন সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর ২ আগস্ট ফটিকছড়ি থানার একটি হত্যা মামলায় পাঁচ দিন ও অস্ত্র মামলায় পাঁচ দিন এবং ১২ আগস্ট হাটহাজারী থানার একটি চাঁদাবাজি মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমন চট্টগ্রামের চাঞ্চল্যকর জোড়া খুনসহ অন্তত ১৮টি মামলার আসামি। এর মধ্যে ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকার জোড়া খুন এবং ২৩ মে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় ঢাকাইয়া আকবর হত্যা মামলাও রয়েছে।

পুলিশ জানায়, ইমন ১৫ থেকে ২০টি আগ্নেয়াস্ত্র বহন করতেন এবং অস্ত্র পরিচালনায় দক্ষ। এছাড়া বাকলিয়ার জোড়া খুনের ঘটনায় শুটার ও মোটরসাইকেল ভাড়া করার দায়িত্বও তার ছিল বলে পুলিশের দাবি। বিদেশে পলাতক ‘বড় সাজ্জাদ’-এর হয়ে বর্তমানে চট্টগ্রামে অপরাধ চক্র পরিচালনায় নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের মধ্যে ডেভিড ইমন ও মোহাম্মদ রায়হান অন্যতম। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে।

তাহসিন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর ডেভিড ইমনের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলাগুলোতেও পর্যায়ক্রমে একই আইনি প্রক্রিয়ায় আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ব্যবসায়ী তাহসিন হত্যা মামলায় সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর আদেশ

বিস্তারিত কমেন্টে