বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (BRAC) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি তাদের ‘শেল্টার, এইচসিএমপি’ বিভাগে ‘সিনিয়র টেকনিক্যাল অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি: • প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক (BRAC) • পদের নাম: সিনিয়র টেকনিক্যাল অফিসার • বিভাগ: শেল্টার, এইচসিএমপি • পদসংখ্যা: নির্ধারিত নয় • চাকরির ধরন: চুক্তিভিত্তিক • কর্মক্ষেত্র: অফিস • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ (উভয়) • কর্মস্থল: কক্সবাজার (উখিয়া) • বয়সসীমা: উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি উন্নয়ন সংস্থা বা এনজিওতে কাজের দক্ষতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এছাড়া বার্ষিক ইনক্রিমেন্ট, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, উৎসব ভাতা/বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটিসহ ব্র্যাকের প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম ও শেষ সময়: আগ্রহী প্রার্থীরা ব্র্যাকের অফিশিয়াল ওয়েবসাইট (https://www.brac.net) অথবা ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে।
kalprakash.com/IM