বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৫০:৪৭

খাগড়াছড়িতে এতিম স্কুলছাত্রীর পড়ালেখার দায়িত্ব নিল সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন

ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ২:২৩
শেয়ার: mail
খাগড়াছড়িতে এতিম স্কুলছাত্রীর পড়ালেখার দায়িত্ব নিল সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চরম দারিদ্র্য, অনিশ্চয়তা ও অভিভাবকহীনতার কারণে শিক্ষাজীবন থেমে যাওয়ার উপক্রম হওয়া এক এতিম স্কুলছাত্রীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী চাইন্দারী মারমার শিক্ষাজীবন নির্বিঘ্ন করতে তার যাবতীয় পড়ালেখার দায়িত্ব গ্রহণ করেছে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে চাইন্দারী মারমার পড়ালেখার যাবতীয় খরচ বহনের আনুষ্ঠানিক দায়িত্ব নেন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি।

জানা গেছে, চাইন্দারী মারমা গুইমারা ইউনিয়নের বাইল্যাছড়ি ৩ নম্বর রাবার বাগান এলাকার বাসিন্দা প্রয়াত কমলা কান্ত ত্রিপুরা ও প্রয়াত কইনজানা মগিনীর মেয়ে। সে বাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী এবং তার শ্রেণি রোল নম্বর ০১। শৈশবেই বাবা-মাকে হারিয়ে চরম অভিভাবকহীনতা ও আর্থিক সংকটের মুখে পড়ে সে। একপর্যায়ে অর্থাভাবে তার পড়াশোনা পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম হয়। বিষয়টি জানতে পেরে মাটিরাঙ্গা জোন তার ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

দায়িত্ব গ্রহণকালে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল পিএসসি (জি), জোনাল স্টাফ অফিসার (জেডএসও) মেজর সামিউল হক এবং বাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, পাহাড়ের দুর্গম ও প্রত্যন্ত এলাকায় অর্থাভাব ও নানা প্রতিকূলতায় অনেক মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যায়। এ ধরনের শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে তারা নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, ‘পাহাড়ের সুবিধাবঞ্চিত ও ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে মাটিরাঙ্গা জোন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আর্তমানবতার সেবা এবং পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

খাগড়াছড়িতে এতিম স্কুলছাত্রীর পড়ালেখার দায়িত্ব নিল সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন

বিস্তারিত কমেন্টে