সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৩০:৩৩

হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপ করছে ইরান

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১২:৪৩
শেয়ার: mail
হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপ করছে ইরান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে ট্রানজিট ও সার্ভিস ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন।

রবিবার (২৩ আগস্ট) কমিশনের এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ইরানি গণমাধ্যমের বরাতে জানিয়েছে সামা টিভি ও বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজগুলোকে জ্বালানি সরবরাহ, বিমা ও নিরাপত্তাসহ বিভিন্ন সেবা প্রদানের বিপরীতে এ ফি আদায় করা হবে। এই ফি ইরানি রিয়াল কিংবা আন্তর্জাতিক যেকোনো মুদ্রায় পরিশোধ করা যাবে বলেও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চের শুরু থেকেই কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে অধিকাংশ জাহাজ চলাচল কার্যত সীমিত রেখেছে ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল পরিবহন করা হয়। একই সঙ্গে বিশ্বের মোট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাণিজ্যের প্রায় ২০ শতাংশই এই পথ দিয়ে পরিবাহিত হয়।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন করে ফি আরোপের এ সিদ্ধান্ত বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপ করছে ইরান

বিস্তারিত কমেন্টে