অনেকেই খোসায় কালো বা বাদামি দাগ পড়া কলা নষ্ট কিংবা পচা ভেবে কেনেন না। আবার কেউ কেউ বাজারে এমন কলা কিনতে দ্বিধাবোধ করেন। তবে পুষ্টিবিজ্ঞানীদের মতে, খোসায় দাগযুক্ত কলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং এতে সাধারণ কলার চেয়ে তুলনামূলক বেশি পুষ্টিগুণ থাকে।
বিশেষজ্ঞদের মতে, কলা যত বেশি পেকে খোসায় দাগ পড়ে, এর রোগ প্রতিরোধক কার্যকারিতা তত বৃদ্ধি পায়। এমনকি এটি ক্যানসার প্রতিরোধেও বিশেষভাবে ভূমিকা রাখে। সম্প্রতি লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, কলার খোসায় দাগের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে এর পুষ্টিগুণের ঘনত্বও বৃদ্ধি পায়।
গবেষকদের তথ্য অনুযায়ী, কলার খোসার ওপর তৈরি হওয়া বাদামি ছোপে টিএনএফ (টিউমার নেক্রোসিস ফ্যাক্টর) নামের একটি অ্যান্টি-ক্যানসার উপাদান তৈরি হয়। এটি দেহের কোষের অস্বাভাবিক বৃদ্ধি বা টিউমার প্রতিরোধে সাহায্য করে এবং সার্বিক রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে তোলে।
এ ছাড়া পাকা ও দাগযুক্ত কলা পেটের অ্যাসিডিটি দূর করতে সহায়তা করে, রক্তচাপ স্বাভাবিক রাখে এবং রক্তস্বল্পতা কমিয়ে শরীরকে সুস্থ রাখতে কার্যকর ভূমিকা পালন করে।
kalprakash.com/IM