রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:৪৩:১৫

ইজি ফ্যাশন লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি: বেতন ৫০ হাজার টাকা পর্যন্ত

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:৩০
শেয়ার: mail
ইজি ফ্যাশন লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি: বেতন ৫০ হাজার টাকা পর্যন্ত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুত ও বিপণন প্রতিষ্ঠান ইজি ফ্যাশন লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘কোয়ালিটি কন্ট্রোলার – ওভেন’ পদে কর্মী নিয়োগ দেবে। গত ২০ আগস্ট থেকেই এ পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা নির্ধারিত মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তির বিবরণ:

  • প্রতিষ্ঠানের নাম: ইজি ফ্যাশন লিমিটেড

  • পদের নাম: কোয়ালিটি কন্ট্রোলার – ওভেন

  • পদসংখ্যা: ৩টি

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

  • অন্যান্য যোগ্যতা: ওভেন গার্মেন্টসে কাজের দক্ষতা

  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা

  • চাকরির ধরন: ফুলটাইম

  • কর্মক্ষেত্র: অফিসে

  • প্রার্থীর ধরন: শুধু পুরুষ

  • বয়সসীমা: ৩৫ থেকে ৫০ বছর

  • কর্মস্থল: ঢাকা

  • বেতন: মাসিক ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকা

  • অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস এবং প্রতি বছর বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) সুবিধা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ইজি ফ্যাশন লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট (easyfashion.com.bd) কিংবা সংশ্লিষ্ট অনলাইন জব পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৬।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ইজি ফ্যাশন লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি: বেতন ৫০ হাজার টাকা পর্যন্ত

বিস্তারিত কমেন্টে