শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৫৬:৫৮

নওগাঁয় ডিবির অভিযান: ডলার ই-ট্রানজেকশন প্রতারণায় যুবক গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৩:১০
শেয়ার: mail
নওগাঁয় ডিবির অভিযান: ডলার ই-ট্রানজেকশন প্রতারণায় যুবক গ্রেপ্তার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁয় বিশেষ অভিযান চালিয়ে আর্থিক সাইবার অপরাধের অভিযোগে নাহিদ (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) নওগাঁ সদর থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার নাহিদ নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এলাকার গোলাম হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জানতে পারে, নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এলাকার নাহিদ নিজ বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে সাইবার স্পেস ব্যবহার করে জালিয়াতি ও প্রতারণা চালাচ্ছেন। তিনি অবৈধ উপায়ে বিকাশ ও নগদের মাধ্যমে ডলার ই-ট্রানজেকশন পরিচালনা করে আসছিলেন।

পরে ওই সংবাদের ভিত্তিতে ডিবির অভিযান পরিচালনাকারী দলটি বক্তারপুর এলাকায় নাহিদের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।

আটকের পর তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বিশ্লেষণ করে পুলিশ বিভিন্ন তথ্য পায়। নাহিদ TextVerified ওয়েবসাইট ও wePhone অ্যাপ ব্যবহার করে ভুয়া মোবাইল নম্বর এবং ভুয়া জিমেইল আইডি তৈরি করতেন। পরবর্তীতে সেগুলোর মাধ্যমে অবৈধ উপায়ে নিজের বিকাশ অ্যাকাউন্টে ডলার ই-ট্রানজেকশন করতেন।

এ ঘটনায় নাহিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নওগাঁয় ডিবির অভিযান: ডলার ই-ট্রানজেকশন প্রতারণায় যুবক গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে