শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৪৯:২৮

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১২:১৭
শেয়ার: mail
জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পুরানাপুল এলাকায় রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের কয়েল স্প্রিং বডি ভেঙে যাওয়ায় ট্রেনটি মাঝপথে বিকল হয়ে পড়েছে। এর ফলে পার্বতীপুর-সান্তাহার রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শনিবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রেললাইনের ওপর ট্রেনটি বিকল হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা অতিক্রম করার পর সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে বিকট শব্দে ট্রেনের কয়েল স্প্রিং ভেঙে যায়। পরিস্থিতি বুঝতে পেরে চালক তাৎক্ষণিকভাবে জরুরি ব্রেক চেপে ট্রেনটি থামিয়ে দেন।

ট্রেনের পরিচালক (গার্ড) ছানোয়ার হোসেন জানান, চলন্ত অবস্থায় স্প্রিং ভেঙে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল। তবে চালকের সতর্কতায় ট্রেন ও যাত্রীরা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।

জয়পুরহাট স্টেশন মাস্টার রফিক চৌধুরী জানান, রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে যাওয়ার খবর পেয়ে দ্রুত মেরামতের জন্য ওয়েম্যানদের পাঠানো হয়েছে। তাঁরা মেরামতের কাজ করছেন। তবে এ ঘটনার কারণে আপাতত পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে এবং মেরামত শেষ হলে চলাচল স্বাভাবিক হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ

বিস্তারিত কমেন্টে