শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:৩৪:৫২

বাবা-মায়ের রক্তের গ্রুপের অসামঞ্জস্যতা: গর্ভস্থ শিশুর ওপর কেমন প্রভাব ফেলে?

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৭:৫৪
শেয়ার: mail
বাবা-মায়ের রক্তের গ্রুপের অসামঞ্জস্যতা: গর্ভস্থ শিশুর ওপর কেমন প্রভাব ফেলে?

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মানবদেহের লোহিত রক্তকণিকায় নির্দিষ্ট অ্যান্টিজেনের উপস্থিতির ওপর ভিত্তি করে রক্তের গ্রুপ নির্ধারিত হয়। এবিও (ABO) গ্রুপিং পদ্ধতিতে সাধারণত কোনো সমস্যা না হলেও জটিলতা দেখা দেয় ‘আরএইচ ফ্যাক্টর’ (পজিটিভ বা নেগেটিভ)-এর অসামঞ্জস্যতায়।

স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ ও সম্ভাব্য প্রভাব:

দুজনেই পজিটিভ: গর্ভস্থ সন্তানও সাধারণত পজিটিভ হয়; কোনো জটিলতা থাকে না।

স্বামী নেগেটিভ, স্ত্রী পজিটিভ: সন্তানের রক্তের গ্রুপ পজিটিভ বা নেগেটিভ যেকোনোটি হতে পারে; মায়ের রক্ত পজিটিভ হওয়ায় কোনো স্বাস্থ্যঝুঁকি নেই।

দুজনেই নেগেটিভ: সন্তানের রক্তও নেগেটিভ হয়; ফলে কোনো সমস্যা তৈরি হয় না।

স্বামী পজিটিভ কিন্তু স্ত্রী নেগেটিভ (ঝুঁকিপূর্ণ): সন্তান পজিটিভ রক্ত বহন করলে শিশুর রক্তকণিকা মায়ের শরীরে ‘আরএইচ অ্যান্টিবডি’ তৈরি করে। এতে প্রথম সন্তানের সাধারণত ক্ষতি না হলেও পরবর্তী সন্তান পজিটিভ হলে মায়ের অ্যান্টিবডি ভ্রূণের লোহিত রক্তকণিকা ধ্বংস করে দেয়। ফলে মারাত্মক রক্তশূন্যতা, জন্ডিস এবং শরীর ফুলে গিয়ে ‘হাইড্রপস ফেটালিস’ জটিলতায় গর্ভেই শিশুর মৃত্যু হতে পারে।

প্রতিরোধ ও চিকিৎসা:

১. রক্ত পরীক্ষা: সন্তান ধারণের পরিকল্পনাকালেই মা ও বাবার রক্তের গ্রুপ পরীক্ষা করা জরুরি।

২. অ্যান্টিবডি টেস্ট: মায়ের নেগেটিভ ও বাবার পজিটিভ রক্ত হলে গর্ভাবস্থায় মায়ের ‘আরএইচ অ্যান্টিবডি’ পরীক্ষা করতে হবে।

৩. টিকা (Anti-D): মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি না হলে ২৮তম সপ্তাহে মাকে অ্যান্টি-ডি টিকা দিতে হবে। ভূমিষ্ঠ শিশু পজিটিভ হলে জন্মের ৭২ ঘণ্টার মধ্যে মাকে পুনরায় টিকা নিতে হবে।

৪. বিশেষজ্ঞ তত্ত্বাবধান: শরীরে আগেই অ্যান্টিবডি তৈরি হয়ে গেলে টিকায় কাজ হয় না; সেক্ষেত্রে চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা’ হিসেবে চিকিৎসা নিশ্চিত করতে হবে।

লেখক: সহকারী অধ্যাপক, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বাবা-মায়ের রক্তের গ্রুপের অসামঞ্জস্যতা: গর্ভস্থ শিশুর ওপর কেমন প্রভাব ফেলে?

বিস্তারিত কমেন্টে