শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৩৭:৩৪

বিদ্যুৎ সংকটের মধ্যেও দিনের বেলায় জ্বলছে ঢাবি এলাকার সড়কবাতি

আজিজুল ইসলাম যুবরাজ
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:০৫
শেয়ার: mail
বিদ্যুৎ সংকটের মধ্যেও দিনের বেলায় জ্বলছে ঢাবি এলাকার সড়কবাতি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশে চলমান বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় দিনের বেলাতেও সড়কবাতি জ্বলতে দেখা গেছে। এতে বিদ্যুতের অপচয় নিয়ে উঠেছে প্রশ্ন।

শুক্রবার (২১ আগস্ট) দিনের বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন সড়কে প্রয়োজন না থাকা সত্ত্বেও সড়কবাতি জ্বলতে দেখা যায়।

সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বানের মধ্যেই দিনের বেলায় সড়কবাতি জ্বলে থাকায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পথচারী ও শিক্ষার্থীদের কেউ কেউ।

তাদের মতে, একদিকে বিদ্যুৎ সংকটের কারণে নগরীর বিভিন্ন এলাকাসহ সারাদেশে লোডশেডিং হচ্ছে, অন্যদিকে দিনের বেলায় সড়কবাতি জ্বলে থাকা বিদ্যুৎ ব্যবস্থাপনায় সমন্বয়হীনতার চিত্র তুলে ধরে। প্রয়োজন না থাকলে এসব বাতি বন্ধ রাখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি প্রয়োজন।

শফিক নামের এক পথচারী বলেন, আমরা লোডশেডিংয়ের জন্য শান্তিতে কাজকর্ম করতে পারি না। রাতে ঘুমাতে গেলেও বিদ্যুৎ থাকে না। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনের বেলায়ও সড়ক বাতি জ্বলছে। আর আমরা পড়েছি ভোগান্তিতে।

দিনের বেলায় সড়কবাতি জ্বলে থাকার বিষয়টি দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বিদ্যুৎ সংকটের মধ্যেও দিনের বেলায় জ্বলছে ঢাবি এলাকার সড়কবাতি

বিস্তারিত কমেন্টে