শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৩:০৯

২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৪:১১
শেয়ার: mail
২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি বেড়ে ৯২৮ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯৪০ জন। এর মধ্যে ৬৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং বাকি ৮৭৬ জনের শরীরে হামের উপসর্গ রয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৯২৮ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জনে। আর এ পর্যন্ত ল্যাব পরীক্ষায় মোট ১৮ হাজার ২০৮ জন রোগীর শরীরে নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু

বিস্তারিত কমেন্টে