মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিন্টুর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল চারটায় মণিরামপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মফিজুর রহমান।
দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় মো. আসাদুজ্জামান মিন্টুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। তাঁর সুস্থ হয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন উপস্থিত নেতাকর্মীরা।
kalprakash.com/IM