বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৫২:৩৯

কুবিতে মানসম্মত শিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার

কুবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৬:২৮
শেয়ার: mail
কুবিতে মানসম্মত শিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মানসম্মত শিক্ষা ও গবেষণা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের উদ্বোধনী পর্বে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মাহমুদুল হাসান। সেমিনারে বক্তারা মানসম্মত শিক্ষা ও গবেষণার মাধ্যমে দক্ষ ও কর্মমুখী মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, শিক্ষা শুধু পাঠদান ও ডিগ্রি প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের দক্ষতা ও চরিত্র গঠনের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই এর মূল লক্ষ্য। গবেষণার ক্ষেত্রে প্রকাশনার পাশাপাশি এর সামাজিক ও জাতীয় প্রভাব বিবেচনা করা প্রয়োজন। তিনি কাইজেন এপ্রোচের মাধ্যমে শিক্ষা ও গবেষণার ধারাবাহিক মানোন্নয়নের আহ্বান জানান।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, মানসম্মত শিক্ষাদানের জন্য মানসম্মত গবেষণা প্রয়োজন এবং গবেষণালব্ধ জ্ঞান শ্রেণিকক্ষে প্রয়োগ করতে হবে। বিশেষ করে মাস্টার্স পর্যায়ের গবেষণারত শিক্ষার্থীদের গবেষণাপত্র, থিসিস ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশনার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া জরুরি। পাশাপাশি শিক্ষকদের অতিরিক্ত কোর্স লোড কমিয়ে গবেষণা ও পাঠদানের অনুকূল পরিবেশ সৃষ্টির ওপর জোর দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, ইতোমধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছয়টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে এবং আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলমান রয়েছে। শিল্পখাতের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে সেগুলোর সমাধানে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা চলছে। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনের সমস্যা ও শিল্পখাতের চ্যালেঞ্জ নিয়ে গবেষণায় সম্পৃক্ত হতে হবে। শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও কর্মমুখী মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই শিক্ষকদের অন্যতম দায়িত্ব। ধারাবাহিক প্রচেষ্টা ও উদ্ভাবনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।

সভাপতির বক্তব্যে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, শিক্ষা ও গবেষণার গুণগত মানোন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। এ ধরনের আয়োজন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কুবিতে মানসম্মত শিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার

বিস্তারিত কমেন্টে