মানিকগঞ্জ সদর উপজেলা ছাত্রদল ও পৌর শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির উদ্যোগে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নবগঠিত কমিটির নেতাকর্মীরা আনন্দ র্যালি বের করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। র্যালিটি শহরের খালপাড় এলাকার শহীদ রফিক চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব। এছাড়া সদর থানা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি আকাশ, পৌর ছাত্রদলের সভাপতি শোয়েব হোসেন শান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
kalprakash.com/IM