মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১০:২৬:২০
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

তেজগাঁও কলেজ এমন একটি প্রতিষ্ঠান, যেখানে নেতৃত্ব তৈরি হয়: ড. মাহ্‌দী আমিন

আজিজুল ইসলাম যুবরাজ
আজিজুল ইসলাম যুবরাজ
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৪:১৮
শেয়ার: mail
তেজগাঁও কলেজ এমন একটি প্রতিষ্ঠান, যেখানে নেতৃত্ব তৈরি হয়: ড. মাহ্‌দী আমিন

তেজগাঁও কলেজ এমন একটি প্রতিষ্ঠান, যেখানে নেতৃত্ব তৈরি হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা ড. মাহ্‌দী আমিন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাবের (টিসিডিসি) উদ্যোগে আয়োজিত টিসিডিসি ১ম জাতীয় বিতর্ক উৎসব-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সকাল ৯টায় তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়।

ড. মাহ্‌দী আমিন বলেন, তেজগাঁও কলেজ একটি অত্যন্ত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করছেন এবং দেশকে নেতৃত্ব দিয়েছেন। জাতীয় পর্যায়েও তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব রয়েছে।

তিনি বলেন, তেজগাঁও কলেজ এমন একটি জায়গা, যেখানে নেতৃত্ব তৈরি হয়। বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ গণতন্ত্রের বিভিন্ন আন্দোলনে তেজগাঁও কলেজের অনেক শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থী অবদান রেখেছেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সবসময় গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে থাকতে হবে। সঠিক ও ন্যায্য বিষয়ের পক্ষে থাকতে হবে এবং অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

ভবিষ্যতে শিক্ষার্থীদের জনগণের প্রতিনিধি হয়ে মানুষের কথা বলার প্রত্যাশা ব্যক্ত করে ড. মাহ্‌দী আমিন বলেন, যারা ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত, ভবিষ্যতে তারা নিজ নিজ জায়গা থেকে আরও ভালো অবস্থানে পৌঁছাবেন এবং জনগণের প্রতিনিধিত্ব করবেন।

তিনি আরও বলেন, একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের যোগ্য ও নৈতিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। পারিবারিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা একজন মানুষের ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি কর্মদক্ষতা অর্জন করতে হবে, যাতে তারা ভবিষ্যতে কর্মসংস্থানের উপযোগী হতে পারেন কিংবা উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলে অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন।

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিতর্কের মাধ্যমে যুক্তি, সমালোচনামূলক চিন্তা ও বিশ্লেষণী দক্ষতা তৈরি হয়।

টিসিডিসির উদ্যোগে জাতীয় বিতর্ক উৎসব আয়োজনের প্রশংসা করে ড. মাহ্‌দী আমিন বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় ড. মাহ্‌দী আমিন তেজগাঁও কলেজের বিভিন্ন ভবন ও অবকাঠামো পরিদর্শন করেন। কলেজের শিক্ষা কার্যক্রম ও পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, তেজগাঁও কলেজ পরিচালনা পর্ষদের দাতা সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার এবং হিতৈষী সদস্য মো. ফখরুল ইসলাম ভূঁইয়া রবিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন।

বিতর্ক উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী দক্ষতা ও বক্তব্য উপস্থাপনের সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তেজগাঁও কলেজের ঐতিহ্য ও অগ্রযাত্রার প্রশংসা করে প্রতিষ্ঠানটির উন্নয়নে সহযোগিতার আশ্বাসও দেন ড. মাহ্‌দী আমিন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

তেজগাঁও কলেজ এমন একটি প্রতিষ্ঠান, যেখানে নেতৃত্ব তৈরি হয়: ড. মাহ্‌দী আমিন

বিস্তারিত কমেন্টে