শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:২০:৪৯

তরুণ কলাম লেখক ফোরাম রাবি শাখার নেতৃত্বে সবুজ-বিভা

হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৪:৫৩
শেয়ার: mail
তরুণ কলাম লেখক ফোরাম রাবি শাখার নেতৃত্বে সবুজ-বিভা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সবুজ আহমেদ সভাপতি এবং মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী সাইমা বিভা সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। উভয়েই বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার এ নতুন কমিটির অনুমোদন দেয়।

নবমনোনীত সভাপতি সবুজ আহমেদ এর আগে সংগঠনটির রাবি শাখার সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে নবমনোনীত সাধারণ সম্পাদক সাইমা বিভা পূর্বে শাখাটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

২০১৮ সালের ২৩ জুলাই অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণদের লেখালেখিতে উৎসাহিত করা, সুপ্ত প্রতিভার বিকাশ এবং বুদ্ধিবৃত্তিক চর্চার সুযোগ তৈরির লক্ষ্যে কাজ করে আসছে সংগঠনটি। বর্তমানে সারা দেশে সংগঠনটির ২৩টিরও বেশি শাখার কার্যক্রম পরিচালিত হচ্ছে। রাবি শাখা নিয়মিত লেখালেখি, পাঠচর্চা, কর্মশালা ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে তরুণ লেখকদের সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে।

নবনির্বাচিত সভাপতি সবুজ আহমেদ বলেন, রাবি শাখাকে তরুণ লেখকদের চিন্তা, মনন ও সৃজনশীলতার বিকাশে একটি কার্যকর বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য। পূর্ববর্তী কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে লেখালেখি ও পাঠচর্চার পরিসর বাড়াতে সভা-সমাবেশ, কর্মশালা এবং সেমিনার-সিম্পোজিয়ামসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করা হবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইমা বিভা বলেন, নবীন লেখকদের নিয়মিত লেখালেখি ও পাঠচর্চায় সম্পৃক্ত করার পাশাপাশি কর্মশালা, পাঠচক্র ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে রাবি শাখাকে লেখকদের আত্মপ্রকাশের নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে কাজ করবেন তাঁরা। সংগঠনের কার্যক্রম গতিশীল রাখা এবং নতুনদের দিকনির্দেশনা দিতে আন্তরিকভাবে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

তরুণ কলাম লেখক ফোরাম রাবি শাখার নেতৃত্বে সবুজ-বিভা

বিস্তারিত কমেন্টে