শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:৫৪:২৬

রুহিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও আলাউদ্দিনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৪:০৭
শেয়ার: mail
রুহিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও আলাউদ্দিনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রুহিয়া উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় রুহিয়া ডাকবাংলোস্থ অস্থায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নবাগত ইউএনও আলাউদ্দিন রুহিয়া উপজেলার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এ সময় প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ এলাকার বস্তুনিষ্ঠ সমস্যা তুলে ধরার পাশাপাশি জনকল্যাণমূলক ও টেকসই উন্নয়নে স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহজারুল ইসলাম বাদল, সহ-সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান আকাশ এবং কার্যনির্বাহী সদস্য কুদরত আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

আলোচনা শেষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং সবার পেশাগত সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রুহিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও আলাউদ্দিনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

বিস্তারিত কমেন্টে