মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:৪৮:০৭
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন বাতিল ও জরিমানার বিধান আসছে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২:১৬
শেয়ার: mail
সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন বাতিল ও জরিমানার বিধান আসছে

ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার ক্ষেত্রে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সৌরবিদ্যুতের বাইরে অন্য কোনো বিদ্যুৎ উৎস বা জাতীয় গ্রিড থেকে চার্জ করা হলে এসব যানবাহনের নিবন্ধন দেওয়া হবে না এবং পরবর্তীতে নিবন্ধন নবায়নও বাতিল করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের সৌরবিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, ব্যাটারিচালিত রিকশাগুলোকে নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আনতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি করপোরেশন ও পৌরসভার মাধ্যমে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। তবে নিবন্ধনের অন্যতম প্রধান শর্ত হিসেবে বাহনগুলোতে চার্জিংয়ের কাজ নিশ্চিতভাবে সৌরবিদ্যুতের (সোলার পাওয়ার) মাধ্যমেই করতে হবে। নিয়ম অমান্য করে সাধারণ বৈদ্যুতিক লাইনে চার্জ দিলে নিবন্ধন বাতিলসহ সংশ্লিষ্ট চালক ও মালিকদের বিরুদ্ধে কঠোর জরিমানার বিধান রেখে নতুন নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে।

জাতীয় বিদ্যুৎ গ্রিডের ওপর বাড়তি চাপ কমানো এবং পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যেই সরকার এ যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন বাতিল ও জরিমানার বিধান আসছে

বিস্তারিত কমেন্টে