মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১০:০৬
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল অনেকটাই চূড়ান্তের পথে: মাহদী আমিন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:০৩
শেয়ার: mail
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল অনেকটাই চূড়ান্তের পথে: মাহদী আমিন

সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন।

সোমবার (১৭ আগস্ট) সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে যে নতুন পে-স্কেল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, তা এখন অনেকটাই চূড়ান্তের পথে।”

সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরে তিনি আরও জানান, সরকার নির্বাচনী ইশতেহারের বাইরে গিয়েও জনস্বার্থে কাজ করে যাচ্ছে। বিগত সরকারের আমলে এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের প্রায় ৭ হাজার কোটি টাকা লোপাট করা হয়েছিল। এর ফলে ২০২২ সালের পর থেকে শিক্ষকরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত ছিলেন। বিষয়টি অবগত হওয়ার পরপরই প্রধানমন্ত্রী প্রয়োজনীয় তহবিলের ব্যবস্থা করেছেন এবং সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের জন্য ২ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল অনেকটাই চূড়ান্তের পথে: মাহদী আমিন

বিস্তারিত কমেন্টে