শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৪:০৩:৩৪

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জবি ছাত্রদলের খাবার ও পানি বিতরণ

মোজো রিপোর্টার
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১১:১৪
শেয়ার: mail
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জবি ছাত্রদলের খাবার ও পানি বিতরণ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায়, দুস্থ ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার এবং বিশুদ্ধ পানি বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। জবি ছাত্রদলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির উদ্যোগে এ মানবিক কর্মসূচি পালিত হয়।

রোববার (১৬ আগস্ট) জবি ক্যাম্পাস সংলগ্ন এলাকা এবং ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক (ভিক্টোরিয়া পার্ক) ও এর আশপাশের এলাকায় এ খাবার বিতরণ করা হয়। মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা ঘুরে ঘুরে দিনমজুর, রিকশাচালক ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার ও পানি তুলে দেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

কর্মসূচিতে মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার ও সাধারণ জনগণের মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে যাচ্ছেন। তাঁর জন্মদিনে নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং অসহায় ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই আমরা তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করছি।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে উচ্চশিক্ষার প্রসারে অনন্য অবদান রেখেছেন, যার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁর প্রতি চিরকৃতজ্ঞ। জবি ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও সাধারণ শিক্ষার্থী ও জনগণের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে।”

খাবার বিতরণকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জবি ছাত্রদলের খাবার ও পানি বিতরণ

বিস্তারিত কমেন্টে