শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:১৬:২৯
শিরোনাম
● ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, ৭ ধাপে সহজ প্রক্রিয়া ● নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল ● বধূর সাজে পরীমনি, ক্যাপশনে শুধু ‘পরী’ ● ইরানে মাদার অব অল বম্বস ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ● জাতীয় নেতার জন্মবার্ষিকী ঘিরে চীন-তাইওয়ান উত্তেজনা, নাগরিকদের কড়া নির্দেশ ● ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ● ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪, দগ্ধ ২ ● দেশে বিস্তৃত হচ্ছে ডিজিটাল সুবিধা ● আবারও আটক অভিজিৎ দীপকে ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের ● ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, ৭ ধাপে সহজ প্রক্রিয়া ● নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল ● বধূর সাজে পরীমনি, ক্যাপশনে শুধু ‘পরী’ ● ইরানে মাদার অব অল বম্বস ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ● জাতীয় নেতার জন্মবার্ষিকী ঘিরে চীন-তাইওয়ান উত্তেজনা, নাগরিকদের কড়া নির্দেশ ● ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ● ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪, দগ্ধ ২ ● দেশে বিস্তৃত হচ্ছে ডিজিটাল সুবিধা ● আবারও আটক অভিজিৎ দীপকে ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের

প্রতিদিন ২ কোটি ১১ লাখ মিনিট ভিডিও বাংলাদেশে বাড়ছে ‘ভিডিও-ফার্স্ট’ জীবনধারা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:০৩
শেয়ার: mail
প্রতিদিন ২ কোটি ১১ লাখ মিনিট ভিডিও বাংলাদেশে বাড়ছে ‘ভিডিও-ফার্স্ট’ জীবনধারা

বাংলাদেশে ডিজিটাল জীবনযাত্রায় নাটকীয় পরিবর্তন এসেছে; গ্রাহকদের মধ্যে দ্রুত বৃদ্ধি পাচ্ছে ‘ভিডিও-ফার্স্ট’ বা ভিডিওনির্ভর কনটেন্ট ব্যবহারের প্রবণতা। দেশের শীর্ষ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোনের নেটওয়ার্কে প্রতিদিন গড়ে প্রায় ৩ লাখ ৫২ হাজার ঘণ্টা বা ২ কোটি ১১ লাখ ২০ হাজার মিনিট ভিডিও কনটেন্ট স্ট্রিম করছেন গ্রাহকরা।

একটানা হিসেবে এই পরিমাণ ভিডিও দেখতে সময় লাগবে প্রায় ৪০ বছর। প্রতিষ্ঠানটির হিসাবে, এক দিনে তাদের নেটওয়ার্কে যে পরিমাণ ভিডিও ডেটা ব্যবহৃত হয়, তা দিয়ে ১ লাখ ৭০ হাজারেরও বেশি পূর্ণদৈর্ঘ্য সিনেমা উপভোগ করা সম্ভব। এতে সামাজিক মাধ্যমের রিলস, মিউজিক ভিডিও, অনলাইন ক্লাস, লাইভ স্পোর্টস ও ওয়েব সিরিজ অন্তর্ভুক্ত রয়েছে।

গ্রাহকদের বাফারিংহীন নিরবচ্ছিন্ন ভিডিও অভিজ্ঞতা দিতে গ্রামীণফোন তাদের ২৬০০ মেগাহার্টজ ব্যান্ডের ৬০ মেগাহার্টজ স্পেকট্রাম এবং সর্বোচ্চ ২০০ এমবিপিএস গতির ৫জি নেটওয়ার্ক অবকাঠামো ব্যবহার করছে। একই সঙ্গে লোকাল ক্যাশিং প্রযুক্তির মাধ্যমে ভিডিও লোডিং টাইম কমিয়ে ৫৫ মিলিসেকেন্ডে নামিয়ে আনা হয়েছে। বর্তমানে দেশজুড়ে ২৪ হাজারের বেশি সাইটের মাধ্যমে ৯৮ দশমিক ৬ শতাংশ জনগোষ্ঠীর কাছে ৪জি সুবিধা পৌঁছে দিয়ে এ সেবা নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

প্রতিদিন ২ কোটি ১১ লাখ মিনিট ভিডিও বাংলাদেশে বাড়ছে ‘ভিডিও-ফার্স্ট’ জীবনধারা

বিস্তারিত কমেন্টে