বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:০৬:১২

ঢাকায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপ তারকা ও ম্যারাডোনার সতীর্থ ক্লদিও ক্যানেজিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:৪১
শেয়ার: mail
ঢাকায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপ তারকা ও ম্যারাডোনার সতীর্থ ক্লদিও ক্যানেজিয়া

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগ ২০২৬-এর গ্র্যান্ড ফাইনাল উপলক্ষে ঢাকায় আসছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার এবং দিয়েগো ম্যারাডোনার কিংবদন্তি সতীর্থ ক্লদিও ক্যানেজিয়া। স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসির যৌথ উদ্যোগে আয়োজিত ৩৬টি স্কুলের এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ১৯৯০ বিশ্বকাপের ফাইনাল খেলা এই তারকা ফরোয়ার্ড।

আগামী সোমবার ফর্টিস ডাউনটাউন রিসোর্ট ও গ্রাউন্ডসে অনুষ্ঠিতব্য শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) এবং নৌবাহিনী কলেজ, ঢাকা। ম্যাচ শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেবেন ক্যানেজিয়া।

সফরকালে তিনি উদীয়মান তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি ফর্টিস এফসির সুযোগ-সুবিধা পরিদর্শন এবং বাংলাদেশে তৃণমূল ও বয়সভিত্তিক ফুটবলের উন্নয়ন সম্ভাবনা নিয়ে আয়োজকদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বিকেল সাড়ে ৫টায় আয়োজক ও তারকা অতিথিকে নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ঢাকায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপ তারকা ও ম্যারাডোনার সতীর্থ ক্লদিও ক্যানেজিয়া

বিস্তারিত কমেন্টে