বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:১৮:১৭
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১২:২৪
শেয়ার: mail
বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া প্রোফাইল, ছবি ও নানা অপপ্রচার রুখতে প্রকৃত ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে ভেরিফায়েড ব্যাজ সুবিধা চালু করতে যাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

টেক জায়ান্ট প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, বিদ্যমান পেইড সাবস্ক্রিপশন ‘মেটা ভেরিফায়েড’ থেকে এটি সম্পূর্ণ ভিন্ন। নতুন এই ব্যাজটি দেওয়া হবে মূলত প্রোফাইলের পেছনে থাকা ব্যক্তিটি যে একজন বাস্তব মানুষ, তা নিশ্চিত করার জন্য। এ সুবিধা পেতে ব্যবহারকারীকে একটি সেলফি ভিডিও আপলোড করতে হবে, যা অ্যাকাউন্টের তথ্যের সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই সম্পন্ন করবে।

এই ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে, অ্যাকাউন্টে কমিউনিটি নীতিমালার ব্যত্যয় না থাকা নিশ্চিত করতে হবে এবং অতীতে কোনো প্রতারণা বা সন্দেহজনক কার্যকলাপে যুক্ত থাকা যাবে না। পরিচয় যাচাই সম্পন্ন হলে প্রোফাইল, ফেসবুক মার্কেটপ্লেস, গ্রুপ ও ডেটিং অপশনে এই ব্যাজটি প্রদর্শিত হবে। প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু দেশে ধাপে ধাপে এটি চালু করার পর বিশ্বজুড়ে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।

মেটা আরও স্পষ্ট করেছে, এই ব্যাজটি শুধু ব্যক্তির বাস্তব অস্তিত্ব নিশ্চিত করবে, তবে ব্যক্তির সততা বা সামগ্রিক বিশ্বাসযোগ্যতার কোনো নিশ্চয়তা দেয় না। তাই অনলাইনে লেনদেন ও ব্যক্তিগত তথ্য আদান-প্রদানে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন

বিস্তারিত কমেন্টে