রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৪:১১
শিরোনাম
● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ ● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ

এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শেষ কাল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:৫৬
শেয়ার: mail
এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শেষ কাল

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আগামীকাল সোমবার (১৭ আগস্ট)। ফল প্রকাশের পরদিন গত ১১ আগস্ট থেকে শুরু হওয়া এ কার্যক্রমে ইতোমধ্যে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী আবেদন জমা দিয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, কাঙ্ক্ষিত ফল না পেয়ে গত পাঁচ দিনে ৩ লাখেরও বেশি পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে। ১৯৯৮ সালের নীতিমালায় সংশোধনী আনার ফলে এবার শুধু খাতা পুনর্নিরীক্ষণ নয়, বরং খাতা পুনর্মূল্যায়নেরও সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।

অনলাইনে আবেদন করার জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে (https://rescrutiny.eduboardresults.gov.bd/) গিয়ে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট করতে হবে। এরপর ব্যক্তিগত মোবাইল নম্বর যুক্ত করে বিষয় নির্বাচন করতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে; দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন বাধ্যতামূলক। বিকাশ, নগদ কিংবা সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করলে আবেদন চূড়ান্ত হবে। ফি পরিশোধের পর কোনো আবেদন বাতিল বা ফি ফেরতযোগ্য হবে না এবং কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শেষ কাল

বিস্তারিত কমেন্টে