মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৯:২৪:৪৯
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাদকসহ ছাত্রদল নেতা হাসিব আটক

হ্লাথোয়াইছা চাক, ‎রাবি প্রতিনিধি
হ্লাথোয়াইছা চাক, ‎রাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:৫০
শেয়ার: mail
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাদকসহ ছাত্রদল নেতা হাসিব আটক

নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মিজানের মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, পুলিশের নিয়মিত তল্লাশি অভিযানের অংশ হিসেবে হাসিবুলকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী জানান, বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে; ঘটনার সত্যতা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, বিষয়টি অবগত হয়েছি। প্রচলিত আইনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, হাসিবুলের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। চাঁদাবাজির অডিও ফাঁসের ঘটনায় ইতিপূর্বে দল থেকে অব্যাহতি পেলেও পরে তা প্রত্যাহার করে তাঁকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া শিক্ষার্থীকে ছুরিকাঘাত ও সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার আবেদনসহ একাধিক চাঁদাবাজির অভিযোগে তিনি আলোচনায় আসেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাদকসহ ছাত্রদল নেতা হাসিব আটক

বিস্তারিত কমেন্টে