রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ | ২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:৩৯:০৩
শিরোনাম
● মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় বৃদ্ধ নিহত ● দিল্লিতে বিক্ষোভে ধরপাকড়, সোমবার ফের বড় কর্মসূচি ● ইরানকে প্রধান প্রতিপক্ষ বললেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী ● বইয়ের পাতায় আঁকা ফিলিস্তিনিদের স্বপ্ন-কান্না ● ইসলামে শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতার গুরুত্ব ● গাড়ি চালানোর ইসলামী আদব ও শিষ্টাচার ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় বৃদ্ধ নিহত ● দিল্লিতে বিক্ষোভে ধরপাকড়, সোমবার ফের বড় কর্মসূচি ● ইরানকে প্রধান প্রতিপক্ষ বললেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী ● বইয়ের পাতায় আঁকা ফিলিস্তিনিদের স্বপ্ন-কান্না ● ইসলামে শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতার গুরুত্ব ● গাড়ি চালানোর ইসলামী আদব ও শিষ্টাচার ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ

রোমে নিহত প্রবাসী বাবা-মা ও বোনের মরদেহ নিয়ে দেশে ফিরলেন একমাত্র ছেলে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৫:২৮
শেয়ার: mail
রোমে নিহত প্রবাসী বাবা-মা ও বোনের মরদেহ নিয়ে দেশে ফিরলেন একমাত্র ছেলে

ইতালির রাজধানী রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের তিন বাংলাদেশির মরদেহ নিয়ে দেশে ফিরেছেন ওই ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ছেলে অয়ন।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো পৌঁছায়। পরে মরদেহ গ্রহণ করে নোয়াখালীর কোম্পানীগঞ্জের উদ্দেশে রওনা হন সেখানে উপস্থিত স্বজনেরা।

নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল (৩৯), তাঁর স্ত্রী (৩৮) এবং তাঁদের পাঁচ বছর বয়সী কন্যাসন্তান আরোয়া ইসলাম আরিশা। এর আগে গত ২৬ জুন রাতে রোমের ক্যাসালোত্তি এলাকার একটি অ্যাপার্টমেন্টে তাঁরা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। হামলায় গুরুতর আহত ছেলে অয়ন স্থানীয় হাসপাতালে দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট রোমে নিহতদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে পাঠানো হলে নোয়াখালীর চরকাঁকড়ায় স্থানীয় স্কুলমাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়।

এদিকে লোমহর্ষক এ ট্র্যাজেডির ঘটনায় ইতালির স্থানীয় পুলিশ তদন্ত অব্যাহত রাখলেও অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও প্রবাসী বাংলাদেশিরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রোমে নিহত প্রবাসী বাবা-মা ও বোনের মরদেহ নিয়ে দেশে ফিরলেন একমাত্র ছেলে

বিস্তারিত কমেন্টে