শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:০৯:৫২

দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে বিভ্রাট

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:৫২
শেয়ার: mail
দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে বিভ্রাট

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সি-মি-ডব্লিউই-৫)-এর সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় আড়াই ঘণ্টা ইন্টারনেটে ধীরগতি দেখা দেয়। এতে চরম ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।

বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) সূত্রে জানা গেছে, শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের পূর্ব ও পশ্চিম—উভয় দিকের সংযোগ বন্ধ ছিল। পরবর্তীতে দুপুর ২টার দিকে সংযোগটি পুনঃস্থাপন করা হলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর মাতারায় অবস্থিত এসএমডব্লিউ-৫-এর ল্যান্ডিং স্টেশন বা এর সংশ্লিষ্ট কোনো অপটিক্যাল যন্ত্রাংশে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার কারণে এ বিপর্যয় ঘটেছিল। তবে ত্রুটির সুনির্দিষ্ট কারণ ও স্থান এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিএসসিপিএলসি কর্মকর্তারা জানান, ক্যাবলটি অচল থাকার সময়ে বিকল্প পথে আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহ সচল রাখা হয়েছিল। এর ফলে বড় ধরনের ব্ল্যাকআউট এড়ানো সম্ভব হলেও ব্যান্ডউইথ ঘাটতির কারণে গ্রাহক পর্যায়ে ব্রাউজিং ও ইন্টারনেট ব্যবহারে সাময়িক ধীরগতি অনুভূত হয়। বর্তমানে ক্যাবলটির সংযোগ সম্পূর্ণ সচল রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে বিভ্রাট

বিস্তারিত কমেন্টে