রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৫৭:৫১

বিগত সরকারের ঋণের বোঝায় সরকারি কর্মচারীদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:৩৮
শেয়ার: mail
বিগত সরকারের ঋণের বোঝায় সরকারি কর্মচারীদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিগত সরকারের রেখে যাওয়া বিপুল অঙ্কের ঋণের বোঝা ও আর্থিক সংকটের কারণে আগামীতে সরকারি চাকরিজীবীদের বেতন দেওয়াও কঠিন হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে আয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভার আগে মন্ত্রী সিরাজগঞ্জ পৌরসভার আধুনিক বর্জ্য সংগ্রাহক ডাম্প ট্রাকের উদ্বোধন করেন এবং শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করতে ডাম্প ট্রাকসহ ছয়টি নতুন গাড়ি পৌরসভার কাছে হস্তান্তর করেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘দেশকে একটি চরম ধ্বংসস্তূপের মধ্যে রেখে যাওয়া হয়েছে। বিগত সরকার এত বিপুল পরিমাণ দেশি-বিদেশি ঋণ রেখে গেছে যে, সময়োপযোগী ও কার্যকর আর্থিক পরিকল্পনা গ্রহণ না করলে ভবিষ্যতে সরকারি কর্মকর্তাদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করাও দুঃসাধ্য হয়ে পড়বে।’

তিনি আরও বলেন, সরকার সাধারণ মানুষের জীবনযাত্রার কথা চিন্তা করে অতিরিক্ত করের বোঝা না বাড়িয়ে জনবান্ধব বাজেট প্রণয়ন করেছে। তবে এই বাজেটের সফল বাস্তবায়নে জনগণ ও প্রশাসনের সমন্বিত প্রয়াস প্রয়োজন। এছাড়া পৌরসভার নতুন গাড়িগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণের নির্দেশ দিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ জনগণের আমানত, তাই এর সুরক্ষা নিশ্চিত করা সবার নাগরিক দায়িত্ব।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বিগত সরকারের ঋণের বোঝায় সরকারি কর্মচারীদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী

বিস্তারিত কমেন্টে