মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:০২:৪৬
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

সীতাকুণ্ডে গ্যাসে আক্রান্তদের বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ১৭ বছরের কিশোর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:৩৬
শেয়ার: mail
সীতাকুণ্ডে গ্যাসে আক্রান্তদের বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ১৭ বছরের কিশোর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে আক্রান্ত মানুষদের বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করলেন ১৭ বছর বয়সী এক কিশোর। নিহত মতিউর রহমান পেশায় একজন বাসচালকের সহকারী (হেলপার) ছিলেন।

শনিবার (১৫ আগস্ট) সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারী জাহাজভাঙা শিল্প এলাকায় একটি স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডার থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভাটিয়ারী এলাকার সড়ক দিয়ে যাওয়ার সময় স্ক্র্যাপ জাহাজ থেকে হঠাৎ বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করে। এ সময় নিজের সুরক্ষার কথা না ভেবে গ্যাসে আক্রান্ত হয়ে পড়ে থাকা মানুষদের উদ্ধারে শিপইয়ার্ডের ভেতরে ছুটে যান মতিউর। একের পর এক মানুষকে সরিয়ে নিতে গিয়ে একপর্যায়ে তিনি নিজেই বিষাক্ত গ্যাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম নগরের ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত মতিউর সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর গ্রামের মো. হানিফের ছেলে। মাত্র ১৭ বছর বয়সেই সংসারের হাল ধরতে কাজে নেমেছিলেন তিনি। তাঁর এই মর্মান্তিক ও আত্মত্যাগী মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদ হাসান জানান, সীতাকুণ্ড থেকে গ্যাসে আক্রান্ত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজনকে আইসিইউতে ও অন্যজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর হাসপাতালে পৌঁছানোর আগেই মতিউর রহমান নামের ওই কিশোরের মৃত্যু হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সীতাকুণ্ডে গ্যাসে আক্রান্তদের বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ১৭ বছরের কিশোর

বিস্তারিত কমেন্টে