সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ | ২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:২৯:৫৫
শিরোনাম
● বরিশালে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য ● পলাশবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবিপ্রবি ছাত্রদলের আলোচনা সভা ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ● বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের এডহক কমিটিতে পলাশ ● দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি ● শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ● এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল ● বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● বরিশালে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য ● পলাশবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবিপ্রবি ছাত্রদলের আলোচনা সভা ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ● বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের এডহক কমিটিতে পলাশ ● দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি ● শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ● এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল ● বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে ইসলামী ছাত্রশিবিরের ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ২:৫৭
শেয়ার: mail
রাঙামাটিতে ইসলামী ছাত্রশিবিরের ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা মাদ্রাসা শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় রাঙামাটি আলফেসানী একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে রেফারির দায়িত্ব পালন করেন আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বাংলা বিষয়ের প্রভাষক আব্দুর রহিম।

টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা শাখার আমির আব্দুল আলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রশিবির জেলা অর্থ সম্পাদক সাওবান এবং মাদ্রাসা শাখার সভাপতি সিদ্দিকুর রহমান রাকিবসহ জেলা, শহর ও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াত আমির আব্দুল আলিম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতিকে ধারণ করে তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ক্রীড়া সংস্কৃতির মাধ্যমে তরুণদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়।’

প্রতিযোগিতাপূর্ণ ফাইনাল খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এ ছাড়া পুরো টুর্নামেন্টে অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শনের জন্য সেরা খেলোয়াড় ও সেরা গোলকিপারকে বিশেষ সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রাঙামাটিতে ইসলামী ছাত্রশিবিরের ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

বিস্তারিত কমেন্টে