সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:২৬:৩১
শিরোনাম
● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম

ডক্টরেট ডিগ্রি পেলেন রানি মুখার্জি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১:৫৫
শেয়ার: mail
ডক্টরেট ডিগ্রি পেলেন রানি মুখার্জি

ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘ তিন দশকের বর্ণাঢ্য অভিনয়জীবন ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন প্রখ্যাত বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত ঐতিহ্যবাহী লা ট্রোব বিশ্ববিদ্যালয় তাঁকে এই আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত করেছে।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবের (আইএফএফএম) এক বিশেষ সমাবর্তন মঞ্চে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মানসূচক এই ডিগ্রি তুলে দেওয়া হয়। অভিনয়ের পাশাপাশি শিক্ষা বিস্তার, নারী ক্ষমতায়ন এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে দীর্ঘদিন ধরে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাঁকে এ উপাধি দেওয়া হয়।

তিন দশকের ক্যারিয়ারে ‘ব্ল্যাক’, ‘হিচকি’, ‘মর্দানি’ ও ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র মতো কালজয়ী ও নারীপ্রধান চলচ্চিত্রে জটিল চরিত্রে অনবদ্য অভিনয় করে হিন্দি সিনেমায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।

আন্তর্জাতিক এই সম্মাননা পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে রানি মুখার্জি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘শুধু ভারতের একজন অভিনেত্রীকেই নয়, আপনারা যেন সামগ্রিকভাবে ভারতীয় চলচ্চিত্রের মূল শক্তি ও সংস্কৃতিকে আপন করে নিলেন। একদম কিশোরী বয়সে যখন চলচ্চিত্রজগতে পা রাখি, তখন আমার নির্দিষ্ট কোনো গাইডলাইন ছিল না; কেবল সততার সঙ্গে নিজের সেরাটা দিয়ে গেছি।’

পর্দায় নিজের অভিনীত চরিত্রগুলো প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার ফুটিয়ে তোলা বৈচিত্র্যময় নারী চরিত্রগুলো যে দেশের সীমানা ছাড়িয়ে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের মন স্পর্শ করবে, তা হয়তো শুরুতে কখনো ভাবিনি।’

মেলবোর্নে রানি মুখার্জির এ বিশেষ সম্মাননা গ্রহণের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই বলিউড তারকাদের পাশাপাশি বিশ্বজুড়ে তাঁর ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসাচ্ছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ডক্টরেট ডিগ্রি পেলেন রানি মুখার্জি

বিস্তারিত কমেন্টে