রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:৪৫:২২
শিরোনাম
ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি

মানিকগঞ্জে মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

বাবুল আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১১:৫৪
শেয়ার: mail
মানিকগঞ্জে মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে মাটির নিচে পুঁতে রাখা দুটি দেশীয় পাইপগানসহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন খোদ তথ্যদাতা মো. দিনা ওরফে দিদার। এ ঘটনায় তাঁর সহযোগী স্বাধীন (৪০) নামের অপর এক ব্যক্তি পলাতক রয়েছেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) রাতে মানিকগঞ্জ ডিবির ওসি পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালোর নেতৃত্বে একটি দল মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছিল। এ সময় মো. দিনা ওরফে দিদার পুলিশকে তথ্য দেন যে সদর উপজেলার বরাই এলাকার রামপ্রসাদ ঘোষের বসতবাড়িতে দুটি আগ্নেয়াস্ত্র লুকানো আছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে তথ্যদাতাকে সঙ্গে নিয়েই রামপ্রসাদ ঘোষের বাড়িতে অভিযান চালায় ডিবি। তল্লাশির একপর্যায়ে বসতঘরের আশপাশে কিছু না পেয়ে তথ্যদাতা দিদার নিজেই বাড়ির উত্তর পাশে টয়লেটের সেপটিক ট্যাংকের পেছনে মাটি খুঁড়ে একটি প্লাস্টিকের ব্যাগ বের করে দেন। ব্যাগটি খুলে কাপড়ে মোড়ানো অবস্থায় দুটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়।

এ সময় তথ্যদাতার আচরণ ও অস্ত্র বের করে দেওয়ার ধরনে সন্দেহ হলে ডিবি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের মুখে দিদার স্বীকার করেন, রামপ্রসাদ ঘোষের সঙ্গে পূর্বশত্রুতার জেরে তাঁকে ফাঁসানোর জন্য তিনি ও তাঁর সহযোগী স্বাধীন পরিকল্পিতভাবে পাইপগান দুটি সেখানে মাটির নিচে পুঁতে রেখেছিলেন।

মানিকগঞ্জ ডিবি পুলিশ জানায়, অবৈধ অস্ত্র সংরক্ষণ ও মিথ্যা তথ্য দিয়ে নিরাপরাধ ব্যক্তিকে ফাঁসানোর চক্রান্তের অভিযোগে দিদার ও স্বাধীনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। দিদারকে আদালতে প্রেরণের পাশাপাশি পলাতক স্বাধীনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মানিকগঞ্জে মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

বিস্তারিত কমেন্টে