শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৫৬:০৯

বাগেরহাটে চোরাই ইজিবাইক ও ব্যাটারি উদ্ধার, গ্রেপ্তার ২

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১২:০০
শেয়ার: mail
বাগেরহাটে চোরাই ইজিবাইক ও ব্যাটারি উদ্ধার, গ্রেপ্তার ২

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাগেরহাটে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একটি চোরাই ইজিবাইক ও চারটি ব্যাটারিসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাগেরহাট পৌরসভার পিসি কলেজ রোডের সরুই এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—বাগেরহাট সদর উপজেলার আমলাপাড়া গ্রামের মৃত আব্দুল কাদের হাওলাদারের ছেলে মো. ইমরান হাওলাদার (৩৫) এবং একই এলাকার পিসি কলেজ রোডের পুরাতন বাজার এলাকার মৃত রহমান মোল্লার ছেলে সাদ্দাম মোল্লা (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরুই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইমরান ও সাদ্দামকে হাতেনাতে আটক করে তাদের হেফাজত থেকে একটি চোরাই ইজিবাইক এবং চারটি ব্যাটারি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। চোর চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বাগেরহাটে চোরাই ইজিবাইক ও ব্যাটারি উদ্ধার, গ্রেপ্তার ২

বিস্তারিত কমেন্টে