বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:১৭:৪৪
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

১ অক্টোবর থেকে বাংলা কিউআরে চালু হচ্ছে ব্যক্তি পর্যায় লেনদেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:১৭
শেয়ার: mail
১ অক্টোবর থেকে বাংলা কিউআরে চালু হচ্ছে ব্যক্তি পর্যায় লেনদেন

দেশে ডিজিটাল আর্থিক লেনদেনের পরিধি আরও প্রসারিত ও সহজ করতে ‘বাংলা কিউআর’ (Bangla QR) এর মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (P2P) লেনদেন শুরুর ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত এক নির্দেশনায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে সারাদেশে ‘বাংলা কিউআর’ ব্যবহার করে ব্যক্তি পর্যায়ে (পিটুপি) সরাসরি অর্থ লেনদেন আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের সকল তফসিলি ব্যাংক, মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারগুলোকে (পিএসপি) তাদের নিজস্ব মোবাইল অ্যাপে পিটুপি লেনদেনের জন্য পৃথক ও সুনির্দিষ্ট কিউআর কোড জেনারেট করার প্রযুক্তিগত সুবিধা যুক্ত করতে হবে। একই সাথে গ্রাহকরা যেন অন্যের পাঠানো পিটুপি কিউআর কোড সরাসরি স্ক্যান কিংবা গ্যালারি থেকে আপলোড করে লেনদেন সম্পন্ন করতে পারেন, সেই সক্ষমতা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১ নভেম্বর ২০২৬ থেকে সকল আর্থিক প্রতিষ্ঠানকে এই সুবিধা সার্বিকভাবে চালুর জন্য প্রস্তুত থাকতে হবে।

বর্তমানে দেশে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ কোটি টাকার ব্যবসায়িক লেনদেন পরিচালিত হচ্ছে। আগামী অক্টোবর থেকে ব্যক্তি পর্যায়ে কিউআর লেনদেন চালু হলে ক্যাশলেস অর্থনৈতিক যাত্রা আরও গতিশীল হবে এবং দৈনিক লেনদেনের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

১ অক্টোবর থেকে বাংলা কিউআরে চালু হচ্ছে ব্যক্তি পর্যায় লেনদেন

বিস্তারিত কমেন্টে