শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪২:৩২

চারখানা প্রেমের অক্ষর

কাল প্রকাশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৫:৫৩
শেয়ার: mail
চারখানা প্রেমের অক্ষর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আবেগের মোহনায় বসে লিখি আজ,
“ভালোবাসা” — চারটে শব্দের কারুকাজ।
“ভা লো বা সি” — চারটি অক্ষর জুড়ে,
হাজার অনুভূতি ওঠে বুকের ভেতর পুড়ে।

ভালোবাসি বলার আগে বুঝতে হয়,
তোমার নীরবতার ভাষা, চোখের জমা কান্না হয়।
তোমার ছোট ছোট ইচ্ছা, অভ্যাসের ভাঁজে ভাঁজে,
নিজেকে হারিয়ে ফেলি অজানা এক লাজে।

ভালোবাসা মানে কি?
তোমার হাসিতে নিজেকে খুঁজে পাওয়া,
তোমার অভিমানে রাত জেগে কষ্ট পাওয়া।
তুমি বৃষ্টি চাইলে ছাতা ফেলে ভেজা,
তুমি না থাকলে নিঃশ্বাসেও দম বন্ধ হয়ে যাওয়া।

এর কোনো ব্যাখ্যা নেই, নেই কোনো কারণ,
শুধু আছে বুকের গভীরে এক নিঃশব্দ প্লাবন।
কষ্ট আছে, মায়া আছে, অভিমানের ছায়া,
তবুও শেষে মনে হয় — তুমিই আমার মায়া।

কিছু ভালোবাসা হয় না, শুধু বয়ে যায়,
পূর্ণিমার মতো নীরবে বুকের ভেতর জ্বলতে থাকে।
আর আমি?
আমি শুধু বুঝি —
তোমাকে ছাড়া ভালোবাসার অন্য কোনো নাম হয় না।

লেখিকা: সাইমা নূরি

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চারখানা প্রেমের অক্ষর

বিস্তারিত কমেন্টে