শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:১৯:২৩

জবিতে প্রথমবারের মতো ‘এআই ও আইটি ফেস্ট’ ৩০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৫:৪১
শেয়ার: mail
জবিতে প্রথমবারের মতো ‘এআই ও আইটি ফেস্ট’ ৩০ আগস্ট

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

তরুণদের উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিনির্ভর গবেষণাই বাংলাদেশকে বিশ্বমঞ্চে প্রযুক্তির শীর্ষ চূড়ায় পৌঁছে দেবে—এমন আশাবাদ ব্যক্ত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের প্রযুক্তি উৎসব ‘জেএনইউ এআই অ্যান্ড আইটি ফেস্ট ২০২৬’।

বৃহস্পতিবারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় আয়োজক সংগঠন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি’।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩০ আগস্ট দিনব্যাপী এই উৎসব বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের গ্রাউন্ড ফ্লোর এবং কেন্দ্রীয় অডিটোরিয়ামে যৌথভাবে অনুষ্ঠিত হবে। উৎসবে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৫ আগস্টের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

জবি আইটি সোসাইটির সভাপতি ইমাম হাসানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, তানজিল আহমেদ এবং দপ্তর সম্পাদক মো. শাহরিয়ার জুবায়েরসহ অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রথমবার আয়োজিত এই মেগা ইভেন্টটি তরুণ প্রযুক্তি প্রতিভাদের উদ্ভাবন তুলে ধরা এবং আইটি ইন্ডাস্ট্রির শীর্ষ বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি নেটওয়ার্কিংয়ের অনন্য প্ল্যাটফর্ম। এই উৎসবে ওয়েব, অ্যাপ ও এআই প্রজেক্ট প্রদর্শনী ‘ব্রেইনচাইল্ড সিজন ২.০’, এআই ভিত্তিক বিজ্ঞাপন তৈরির প্রতিযোগিতা ‘এআই অ্যাড-ভেঞ্চার’, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ‘এআই অ্যান্ড আইটি অলিম্পিয়াড’ এবং সরাসরি কারিগরি সেবার জন্য ‘টেককেয়ার জোন’ থাকছে। এছাড়া দেশসেরা আইটি বিশেষজ্ঞদের অংশগ্রহণে থাকছে ‘টেকআনকাট’ শীর্ষক বিশেষ কনফারেন্স।

সংবাদ সম্মেলনে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই উৎসব তরুণদের নতুন চিন্তাধারা ও প্রযুক্তিগত সম্ভাবনাকে দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জবিতে প্রথমবারের মতো ‘এআই ও আইটি ফেস্ট’ ৩০ আগস্ট

বিস্তারিত কমেন্টে