বেসরকারি শিক্ষকদের অধিকার রক্ষা ও সার্বিক কল্যাণে কাজ করার লক্ষ্যে ‘বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স’-এর আগামী তিন মাসের জন্য একটি আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভীকে আহ্বায়ক এবং মো. সিরাজুল ইসলামকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আল আমিন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে সাবরিনা সিদ্দিকাকে।
এছাড়া যুগ্ম আহ্বায়ক পদে মো. বকুল ইমাম, মো. হাশিম রেজা, মো. ফজলুর রহমান, তাহনিয়া তাসনিন, সোহেলী রানী, আমাতুন নাহার, অধ্যক্ষ মো. আজহারুল ইসলাম, প্রকৌশলী শহিদুল ইসলাম, ড. মুফতি মুহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, মো. মহিউদ্দিন মাহমুদ, মাহমুদা তাসনিম, মো. জাহাঙ্গীর আলম ও মো. সোহেল রানা রিয়াজ দায়িত্ব লাভ করেছেন।
যুগ্ম সদস্য সচিব পদে মারজানা আক্তার, ইমরাত জাহান, ওয়াহিদা সুলতানা, মোহাম্মদ আলী, মো. সৌরভ আহমেদ, মো. ইসমাইল, মোহাম্মদ মানিক চাঁদু, মো. নূরে আলম, মো. তানজিম হোসাইন, ড. মোহাম্মদ তৌফায়েল আহমেদ, মো. সাইদুল ইসলাম, নাসির উদ্দিন চৌধুরী, মো. লিটু হোসাইন, খায়েরুল আলম, মো. তৈয়বুর রহমান ও রনি আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটিতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সাদ্দাম হোসেন জীবনকে। পাশাপাশি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে ঢাকা বিভাগে মো. আরিফুল ইসলাম, চট্টগ্রামে অধ্যক্ষ মোহাম্মদ জমির উদ্দিন চৌধুরী, খুলনায় মো. হাকিমুল ইসলাম, বরিশালে আবু সাঈদ মুসা, সিলেটে হুমায়ুন শাহীন, ফরিদপুরে মো. মুসলিম মিয়া, রাজশাহীতে ড. এস এম হেদায়েতুল ইসলাম, রংপুরে আবু তাহের এবং ময়মনসিংহ বিভাগে মো. সোলেমান হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানভিত্তিক সম্পাদকমণ্ডলীর মধ্যে কলেজ বিষয়ক সম্পাদক এস এম মোস্তাক আহমেদ, স্কুল বিষয়ক সম্পাদক প্রধান শিক্ষক মো. মোসলেম উদ্দিন, মাদ্রাসা বিষয়ক সম্পাদক ড. মোহাম্মদ আহমাদুল্লাহ এবং কারিগরি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যক্ষ মো. বাহাউদ্দিন বাহার।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে দপ্তর সম্পাদক হিসেবে গাজী মোহাম্মদ হাবিব, অর্থ সম্পাদক পদে শোভন মোহাম্মদ, মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক পদে ইমরান হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আরিফুল ইসলাম এবং বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক হিসেবে মো. আবু তাহেরকে মনোনীত করা হয়েছে।
শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও বেসরকারি শিক্ষা খাতের সার্বিক সংস্কারে এই আহ্বায়ক কমিটি কার্যকরী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
kalprakash.com/IM